
পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্য ড. শরীফুলকে অবরুদ্ধ রাখার ঘোষণা শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১:১৬

চকবাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ নিয়ে প্রেস ব্রিফিং করছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মাহমুদুল হাসান। ছবি: সময় সংবাদ
রাজধানীর চকবাজারে ছোট কাটারায় মনজুর খান প্লাজায় আগুনে ষষ্ঠ তলার সব দোকান আগুনের পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মাহমুদুল হাসান।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ভবনটির আগুন নিয়ন্ত্রণ নিয়ে দেয়া প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, ‘বিকেল ৫টার পর খবর পেয়ে ৫ টা ২২ মিনিটে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করেছে।’
আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে বলেন, ‘তবে কাজ শেষের দিকে। আগুন নিয়ন্ত্রণে প্রচুর বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। কোনো হতাহতের খবর মেলেনি। তবে ৬ তলার সব দোকান পুড়ে গেছে।’
ভবনের ভেতর ধোঁয়ায় দুজন ফায়ার ফাইটার অসুস্থ হয়েছেন বলেও জানান মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘তারা হাসপাতালে চিকিৎসাধীন।’
দোকানিরা জানিয়েছেন, ভবনটিতে ব্যাগ কসমেটিকস, ছাতা ও গ্যাস ম্যাচসহ বিভিন্ন মালামালের গোডাউন ছিলো বলে জানান ।