
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৯:৫৭

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী যাবেন। এদিন তিনি নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর জনসভায় বক্তব্য রাখবেন এবং আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিএনপির আয়োজনে সিঅ্যান্ডবির একটি রেস্তোরাঁয় প্রস্তুতি সভা হয়েছে। সভায় বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ স্থানীয় সংসদ সদস্যরা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভা, এটি বিএনপির মর্যাদার ব্যাপার। এই মাঠ শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়ার দুর্গ। তারা এই মাঠে জনসভা করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম মিটিং এটি। সর্বাত্মকভাবে জনসভা সফল করতে হবে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ আমলে শত প্রতিবন্ধকতা পেরিয়ে বিএনপি রাজশাহীতে সফল মহাসমাবেশ ও সভা করেছে। এবারও সফল জনসভা হবে।
এর আগে শুক্রবার দুপুরে ভূমিমন্ত্রী এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন আলাদাভাবে জনসভাস্থল নগরীর মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা মঞ্চ তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় তিনি মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন।