
কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০
প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৪

জনসভাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক ও স্থানীয় বিএনপি নেতারা। ছবি: সময় সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের প্রস্তুতি দেখতে জনসভাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর মাদ্রাসা মাঠে যান তিনি। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ ও মাঠসংলগ্ন রাস্তা সংস্কারের কাজ ঘুরে দেখেন। মঞ্চ তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনাও দেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় তিনি মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন।
রাসিক প্রশাসক জানান, সফর সফল করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেয়া হচ্ছে। নগরীজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার হয়েছে।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। ওনাকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও প্রকৌশলীসহ কর্মকর্তারা এবং মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।