
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৩

গত কয়েকবছর ধরে কোনো কাজেই লাগানো হয় পৌরসভার এসব মালামাল। ছবি: সময় সংবাদ
দ্বিতীয় শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত নেত্রকোনার মদনের বাসিন্দারা। গেল প্রায় তিনবছর ধরে পৌরসভা চত্বরেই পড়ে রয়েছে এলজিইডির একটি প্রকল্পে পাওয়া গাড়ি, ডাস্টবিনসহ অন্যান্য সরঞ্জাম। ফলে কোটি কোটি টাকার প্রকল্প কাজে লাগেনি এই হাওড়াঞ্চলের জনগণের।
নাগরিকরা বলছেন হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে ময়লা পরিস্কারের ফি পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে পৌরসভার বর্জ্য ব্যবস্থা নাজুক স্বীকার করেছেন প্রশাসক।
জানা গেছে, ২০০২ সালে হাওড় অধ্যুষিত নেত্রকোনার মদন রূপ নেয় দ্বিতীয় শ্রেণির পৌরসভা হিসেবে। পৌরবাসীর সেবা বাড়াতে পরিকল্পিত পৌরসভা ও টেকসই নগরায়ণের লক্ষ্যে “নগর উন্নয়ন” কর্মসূচীর আওতায় আড়াইশ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয় গত ২০২৩ সালে। কিন্তু নাগরিক সেবার দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির আইইউজিআইপি প্রকল্পের অর্থায়নে ৫ বছর মেয়াদে বিভিন্ন প্যাকেজ নেয়া হয়। যার প্রথম ধাপেই ওই বছর দেয়া হয় প্রায় চার হাজার ডাস্টবিন, বিশেষায়িত পাঁচটি অটোরিকশা, একটি মিনি ট্রাক, একটি ভ্যাকুয়াম গাড়ি ও সাতটি ভ্যানসহ সকল সরঞ্জাম। সে সব যন্ত্রাংশ খোলা আকাশের নিচে, গ্যারেজে, স্টোররুমে পড়ে থেকে বিনষ্ট হচ্ছে গেল তিনবছর ধরেই।
প্রাথমিকভাবে প্রায় ৬৩ কোটি টাকার সরঞ্জাম এভাবেই বিনষ্ট হতে দেখলেও কিছুই করার নেই নাগরিকদের।
কিন্তু আকস্মিকভাবে গেল ২রা সেপ্টেম্বর মদন পৌরসভায় পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। যা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এমন অব্যবস্থাপনা আর কাজে না লাগিয়ে নষ্ট করা জিনিসপত্র দেখে ক্ষোভ ঝাড়েন কর্মকর্তাদের ওপর। কিন্তু তাতেও বেশি লাভ হয়নি।
কিছুটা তৎপর হয়ে এরপর থেকেই তড়িঘড়ি করে কিছু সংখ্যক ডাস্টবিন বিতরণ করা হলেও এখনো পৌর চত্বরেই অবহেলায় পড়ে রয়েছে বিপুল পরিমাণ ডাস্টবিন। বিতরণকরা গুলোও দায়সারাভাবে দেয়া হয়েছে।
পৌর সভার উপ সহকারী প্রকৌশলী মো. জামিল হাসান জানান, ২৪ সালের ৫ আগস্ট কিছু ভাঙচুর হয়েছে। এদিকে বরাদ্দের বিষয়ে তিনি জানান, তাদের এখান থেকে কিছুই হয় না। কেনাকাটা করেন প্রকল্পের কর্মকর্তারা।
এদিকে সদ্য যোগদান করা পৌর প্রশাসক এম এ কাদের বলেন, বর্জ্যসহ মারাত্মক অব্যবস্থাপনা দেখেছি এখানে। পরিকল্পিত উন্নয়নের জন্য উদ্যোগ নিচ্ছি। সার্বিক বিষয়ের সমাধান করার চেষ্টা চলছে।
প্রাসঙ্গিক: