
শিক্ষার্থীর কেনা আইফোন নিয়ে গেলেন এসআই, সঙ্গে নিলেন ১৭ হাজার টাকা ঘুষ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:৪৫

অভিবাসন সমস্যার সামগ্রিক সমাধানে সমন্বিত উদ্যোগের গুরুত্ব স্বীকার করে এ খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ।
সোমবার (১২ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ইইউ কমিশনার তাঁদের ‘ইস্টার্ন করিডর ইনিশিয়েটিভ’ উপস্থাপন করেন। এ উদ্যোগের লক্ষ্য হলো, অভিবাসীদের উৎস ও ট্রানজিট দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ করা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে সহযোগিতায় বাংলাদেশের আগ্রহের কথা জানান। পাশাপাশি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মোকাবিলায় নথিপত্র জালিয়াতি এবং অপরাধী চক্রের বিরুদ্ধে উদ্যোগসহ বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কমিশনারকে অবহিত করেন তিনি।
নিয়মিত অভিবাসনের পথ সুগম করতে অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো মোকাবিলার গুরুত্বও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।