
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২০:৮

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রয়েছেন আরও ৫১৫ জন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নতুন করে মারা যাওয়া তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বয়স ছিল ছয় মাস, এক বছর দুই মাস ও ১০ মাস। শিশুদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৮০ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন। দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৯০।
জেলাভিত্তিক হিসাবে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যায় এগিয়ে রয়েছে সিলেট জেলা। এখানে আক্রান্তের সংখ্যা ৪২২। সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জের সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন। সব মিলিয়ে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫।
মৃত্যুর হিসাবেও সিলেট জেলা শীর্ষে। জেলাটিতে সন্দেহজনক হাম রোগে ৭৪ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৬৮ জন এবং নিশ্চিত হাম রোগে একজন মারা গেছেন। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ২৪ জন ও নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।