
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৯

উদ্ধার করা বিদেশি পিস্তল ও গুলি
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় তার বাবা কাজী আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার আলমগীরকে যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, তার নেতৃত্বে ডিবির একটি দল যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে টিনশেডের রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জুয়েল। তবে এ ঘটনায় তার বাবা আলমগীরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জুয়েল ও তার বাবার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
প্রাসঙ্গিক: