
মজুরি বোর্ড গঠনের ৩ দিনের মাথায় চেয়ারম্যান পরিবর্তন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:১৫

নিহত ভারতীয় শিক্ষার্থী আদনান। ছবি: সংগৃহীত
কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, বুধবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।
ওসি জানান, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাকে অনেকটা জোর করেই বাংলাদেশে নিয়ে আসেন। ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা গতকাল বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়।
এর মধ্যেই বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আদনানের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।