
বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা ছেলে
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০:১৩

সুনামগঞ্জের তাহিরপুরে এক প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে এক যুবক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, তাহিরপুর উপজেলার আমবাড়ী এলাকার এরশাদ মিয়ার ছেলে নাজমুলের বিরুদ্ধে প্রবাসী মো. সোহেল মিয়ার স্ত্রী আতাবুন নেছাকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সোহেলের কষ্টার্জিত পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ারও দাবি করেছেন পরিবারের সদস্যরা।
প্রবাসে থেকে পরিবারের ভবিষ্যৎ ও জীবিকার জন্য উপার্জন করা টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠায় উদ্বেগের মধ্যে রয়েছে ভুক্তভোগী পরিবার।
প্রবাসী মো. সোহেল মিয়া জানান, মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন, তার স্ত্রী নাজমুলের সঙ্গে চলে গেছেন। তার দাবি, স্ত্রীর কাছে তার কষ্টে উপার্জন করা পাঁচ লাখ টাকা ছিল, যা তিনি সঙ্গে নিয়ে গেছেন।
সোহেল মিয়ার ভাই ও মালদ্বীপপ্রবাসী জুয়েল মিয়াও একই অভিযোগ করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে তারা জানতে পারেন, তার ভাইয়ের স্ত্রী গ্রামের নাজমুল নামে এক যুবকের সঙ্গে চলে গেছেন। পরে তারা জানতে পারেন, যাওয়ার সময় তিনি জমানো পাঁচ লাখ টাকাও সঙ্গে নিয়ে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত চার বছর ধরে সোহেল মিয়া প্রবাসে থাকায় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। তবে প্রায় দুই মাস আগে তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন।