
লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফিরুন, বিরোধী দলকে মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৪:১১

প্রান্তিক কৃষক তোফাজ্জল হোসেনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন সাংবাদিক সালেহ উদ্দিন ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছবি: সংগৃহীত
উইপোকা ও ইঁদুরে সারা জীবনের জমানো দুই লাখ টাকা নষ্ট করে ফেলার পর নিঃস্ব হয়ে পড়া গাইবান্ধার সেই কৃষক তোফাজ্জল হোসেনের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তাকে সমপরিমাণ অর্থাৎ দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।
জানা যায়, ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামে। একসময় ঢাকায় রিকশা চালালেও বয়সের ভারে গ্রামে ফিরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছিলেন তিনি। বহু কষ্টে জমানো তার দুই লাখ টাকা সম্প্রতি ইঁদুর ও উইপোকায় কেটে টুকরো টুকরো করে ফেলে। ছেঁড়া টাকার সামনে বসে কৃষকের আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘মানবিকতার কোনো সীমারেখা, ধর্ম, বর্ণ বা গোত্র নেই। ক্ষুদ্র প্রান্তিক কৃষকের জমানো অর্থ নষ্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এসে যে মানবিকতার নজির স্থাপন করেছেন, তা তাদের দেশপ্রেমেরই জোরালো প্রতিফলন।’ এ সময় তিনি বর্তমান সরকার প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিন। তিনি বলেন, ‘নষ্ট হওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়; এটি ওই কৃষকের ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তার প্রতীক। তবে আমাদের সমাজে নানা ধরনের উইপোকা বাস করে, যারা মানুষের স্বপ্নকে ধ্বংস করতে চায়। এদের দমন করতে হবে।’
অনুষ্ঠানে কৃষক তোফাজ্জল হোসেনের বড় মেয়ে মোসাম্মত মোর্সেদা এবং গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।