
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল: শ্রমমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩০

তাহসিফ হত্যা মামলার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ফাইল ছবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ব্যবসায়িক পার্টনার ও এলাকার ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে নৌ পুলিশের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, তাহসিফ সৌরির মৃত্যুতে বাবার করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপকে। তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। দুপুর ১২টার দিকে দীপকে আদালতে নেয়া হবে।
এর আগে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
থানার ডিউটি কর্মকর্তা আতিকুজ্জামান সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি নৌ-পুলিশ তদন্ত করবে। আর দীপের বিষয়টিও নৌপুলিশ দেখছে।’
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষ করে বাসায় ফেরেন তাহসিফ। কিছু সময় পর দীপ নামে এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি আবার বাসা থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর ‘আম্মু আমি আসছি’ লিখে শেষ একটি খুদে বার্তা পাঠালেও তিনি আর বাড়ি ফেরেননি।
এদিকে ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকার আলোচনায় আসার পর দীপকে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। যা তাহসিফের বলে নিশ্চিত করেন দীপ।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পিবিআই তার বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।