
আওয়ামী লীগ বিষধর সাপ, গর্ত থেকে মাথা তুলতে দেয়া যাবে না: নার্গিস বেগম
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৯:৩১

জাতীয় সংহতি ও বিপ্লব দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি ভিডিও থেকে নেয়া
জাতীয় সংহতি ও বিপ্লব দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টার দিকে সমাধিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি বাবা ও মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে দলীয় প্রধান হিসেবে অন্য নেতাদের নিয়ে তিনি আবারও শ্রদ্ধা জানান।
এ সময় ফাতেহা পাঠ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গীরা।
তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়া ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন।