
ন্যায্য হিস্যার ব্যাপারে বাংলাদেশের মানুষ ভারতকে এক বিন্দু ছাড় দেবে না: আখতার
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২০:২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সময় সংবাদ
একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশা পেয়েছিল। সেই সময় পরাজিত শক্তি দেশকে বিপথগামী করতে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিতে গভীর ষড়যন্ত্র করেছিল।
একাত্তরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং গত ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি আজ এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের ছবক দেয়া হচ্ছে। বিদেশে বসে বাংলাদেশে বাস ও ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, তা কোনোভাবেই সরকার ও দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।