
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৯:৫৮

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য সিসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এই অবৈধ ব্যবসার সন্ধান পাওয়া যায়। পরে অভিযানে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ৩০ কেজি সিসা।
ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযানে কাজ করে।
জানা যায়, ডিএনসি গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে ৫ কেজি সিসার অর্ডার দেবার পর এই আমদানির সকল কার্যক্রম মনিটরিং করে। সেই ৫ কেজি সিসা সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত এর সাথে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি অবৈধ সিসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের আস-সুন্নাহ প্রতিষ্ঠানের মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), উত্তরার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদ এবং একই এলাকার ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাসঙ্গিক: