
প্রবাসী বাংলাদেশিদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯:১৯

১৬ জেলেকে আটক করছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর ধুলিয়া স্পট, চন্দ্রদ্বীপ, পোড়াবাড়ি, চরমিয়াজন থেকে ১৬ জেলেকে আটক করছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এর মধ্যে ১৪ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বাউফল উপজেলার সরকারি কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল। বাকি ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিনে ও রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্পটে মাছ ধরার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জাল বাউফল উপজেলার মৎস্য অফিসের সামনে নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। পরে উপজেলা মৎস অফিসে তাদের এই সাজার রায় ঘোষণা করা হয়।
৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ উৎপাদন বাড়াতে সমুদ্র এবং নদীতে মাছ ধরা বন্ধ করেছে সরকার। এই ২২ দিন সকাল-সন্ধ্যায় অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগসহ প্রশাসন।
পটুয়াখালীতে ১ লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলে রয়েছেন ৮২ হাজার ৬৪ জন। প্রজনন মৌসুমে এই ২২ দিনে ২৫ কেজি করে সরকারি ভিজিএফের সহায্য পেতে যাচ্ছে ৭০ হাজার ৩৫৬ জন জেলে।
বাউফল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এম এম পারভেজ বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য আমাদের তৎপরতা থাকবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।