
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৩:১১

ডিবি পুলিশের হাতে গ্রেফতার হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেট
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি-হুমকি দিতে দেখা যায়। ভাইরাল ভিডিওটি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। সঙ্গেসঙ্গে অস্ত্র প্রদর্শনকারীর পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এরই ধারাবাহিকতায় নোয়াখালীর কবিরহাট থেকে মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বুলেটই ভাইরাল ভিডিওর সেই হুমকিদাতা, বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতার বুলেট চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির দুইটি মামলা রয়েছে।
ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে বুলেট জানায়, প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ তৎকালীন র্যাবের হাতে ধরা পড়ে কামাল। পরবর্তীতে পুলিশের অভিযানেও কামালের অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময় মোবাইলফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখতো বুলেট। পরবর্তীতে এসব ছবি-ভিডিও-অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতো।