
ঝালকাঠিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৬

ঘোনা সীমান্তে ভারতীয় ক্রিস্টাল মেথ জব্দ করে বিজিবি
সাতক্ষীরার ঘোনা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অভিযানে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬/১৩-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ক্রিস্টাল মেথ পাচারকালে টহল দল কৌশলে সেখানে অবস্থান নেয়।
এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা।