
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান চীনা মন্ত্রীর
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৮:৫৭

আটক রাজিব চন্দ্র দাস। ছবি: সংগৃৃহীত
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির সামনে প্যারাগন মাঠ এলাকা থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে।
এর আগে, পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস।
রোববার রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় মিরপুর-১০ মেট্রো স্টেশন। একই সঙ্গে বন্ধ হয়ে যায় যান চলাচল।
খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।