
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
প্রতিবেদক, রংপুর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন নতুন পৌর ভবনের ছাদের সাটারিং ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে নতুন ভবন নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের বাসিন্দা শিহাব। এ ঘটনায় বাবলা মিয়া, লিটন মন্ডল ও সেলিম মিয়াসহ কয়েকজন আহত হলে তাঁদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভবনটির ছাদ ঢালাইয়ের কাজে ১৩ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজ চলাকালে হঠাৎ ছাদের সাটারিং ভেঙে পড়ে নিচে থাকা শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন।
দুর্ঘটনার পর ভবন নির্মাণের মান ও নিরাপত্তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন কাজের সাথে জড়িত শ্রমিকরা। কর্মরত শ্রমিক মাসুদ রানা অভিযোগ করেন, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও কম সিমেন্ট দেওয়ার বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। অনিয়মের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তার দাবি।
তবে দুর্ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান 'ভিশন ২০২০'-এর কোনো প্রতিনিধি বা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক জানান, ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পৌর নির্বাহী (সচিব) আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।