
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২২:৫৩

প্রতীকী ছবি। সংগৃহীত
বাগেরহাটের মোংলায় কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে মাহিন্দ্রা ও অটোভ্যানের সংঘর্ষে কাকলি বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়-সাতজন নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলা স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাকলি বেগম মোংলা পৌর শহরের শাহজালালপাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মো. শাহিনের স্ত্রী। তিনি মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করতেন। তার স্বামীও মোংলা ইপিজেডের একজন পোশাকশ্রমিক। তাদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে।
মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা-ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম জানান, সন্ধ্যায় মোংলা ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্রা মোংলা বাসস্ট্যান্ডের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রাটি উল্টে গেলে এতে থাকা শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন। নিহত কাকলি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় কাকলিকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।