
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেফতার ২
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৮:১

বালুবাহী ট্রাক চাপায় প্রাইভেটকার। ছবি: সময় সংবাদ
ফরিদপুরে বালুবাহী ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৮জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই জন সম্পর্কে মা-ছেলে। নিহতদের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়।
শুক্রবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুর থেকে বালুবোঝাই একটি ট্রাক তেতুলতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এসময় ট্রাকে থাকা বালুতে চাপা পড়ে একটি ইজিবাইক ও একটি প্রাইভেটকার। গুরুতর আহত হয় ইজিবাইকে থাকা ৪ জন ও প্রাইভেটকারে থাকা ৪ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তার (৩২) ও তার ছেলে শাওন (০৭) কে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।