
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৪:১১

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন ৪ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের ব্যাপ্তি ও তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তা নেভাতে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও সেনাবাহিনীর ৩টি ইউনিট। তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।
অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কারখানার দুই শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আতঙ্কে ভবন থেকে বের হতে গিয়ে ও ধোঁয়ায় অসুস্থ হয়ে তারা আহত হন বলে জানা গেছে।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির দ্বিতীয় ইউনিটের চারতলা ভবনের চতুর্থ তলায় প্রথম আগুনের সূত্রপাত ঘটে। ভবনটিতে বিপুল পরিমাণ ওষুধ তৈরির কাঁচামাল ও দাহ্য কেমিক্যাল সংরক্ষিত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়লে পুরো কারখানা এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়। শুরুতেই টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। তবে পরিস্থিতি জটিল হওয়ায় দ্রুত ঢাকার উত্তরা, কুর্মিটোলা ও গাজীপুরের বিভিন্ন স্টেশন থেকে আরও ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট একযোগে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, ভবনের চতুর্থ তলায় থাকা ওষুধ তৈরির কেমিক্যাল ও কাঁচামালের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করেছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর ২৩টি ইউনিটের পাশাপাশি সিটি করপোরেশনের দমকলকর্মীরা একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহত দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।