
নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা
বাংলাদেশ
প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:১৯

দিনাজপুরে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি। ছবি: সংগৃহীত
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোত দিন এবং রাতে থার্মাল ড্রোন এবং সাসলাইট স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ২৯ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে। সীমান্তে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।
এর মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’
প্রাসঙ্গিক:
তিনি আরও বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সব সদস্য ইতোমধ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’