
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯

ছবি সংগৃহীত
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টি, প্রতারণা ও চুরি মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর খিলগাঁও ও হাতিরঝিল থানাধীন এলাকায় পরিচালিত পৃথক ৪টি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন হাফিজ মোল্লা (৪২), মো. শামীম মিয়া (৩৩), তুষার মিয়া (৩৮) ও লাভলু (৪০)।
প্রাথমিক অনুসন্ধান ও মামলার এজাহারসূত্রে জানা যায়, সম্প্রতি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল কালাম আজাদ (৬২) ব্যাংক থেকে পেনশনের টাকা ওঠান। পরে কারওয়ান বাজার যাওয়ার পথে একাধিক ব্যক্তি তার সঙ্গে কথা বলে এবং রিয়াল ভাঙানোর কথা বলে চেতনা নাশক ওষুধে তাকে অজ্ঞান করেন। পরে তার সঙ্গে থাকা পেনশনের ৫ লাখ টাকা ওই দুর্বৃত্তরা হাতিয়ে নেয়।
এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হলে এবং তেজগাঁও থানার অধিযাচনের ভিত্তিতে এসআরবি-৩ ছায়া তদন্ত শুরু করে উক্ত ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।