
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২০:৪৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারি। ছবি: সময় সংবাদ
চাঁদপুরের মতলবে একটি ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হেলেনা বেগম মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান খানের স্ত্রী।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ভবনের ছাদে ভেজা কাপড় রোদে শুকাতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় বিদ্যুতের তারে আটকে যায়। কাপড়টি একটি লোহার বস্তু দিয়ে সরানোর চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে ভবনের বাসিন্দারা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়া হেলেনা বেগম নামের ওই গৃহবধূ হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত হেলেনা বেগমের স্বামী ছাড়াও দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাসঙ্গিক: