পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে, রাতে বাড়ছে শীতের অনুভূতি
উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের তুলনায় কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। গত দুদিন ধরে জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির গড়ে উঠানামা করছে। দিনের বেলায় ঝলমলে রোদ আর গরম আবহাওয়া থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি। ভোরের দিকে অনুভূত হচ্ছে শীতের আমেজ। একই সাথে গভীর রাত থেকে নামছে কুয়াশা।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২:৪২