
কুয়েতে বিদেশি কর্মী ১৮ লাখ ছাড়াল, বাংলাদেশি ৩ লাখ
প্রবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৫৯

মালয়েশিয়ায় যাওয়ার আশায় মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য অপেক্ষা করছেন অনেকে। ছবি: সময় সংবাদ
অবশেষে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম। দীর্ঘ ২ বছর পর খুলছে মালেয়শিয়ার শ্রমবাজার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোতে ভিড় করেন শত শত কর্মী। তবে অনেকেই বাদ পড়ছেন বায়োমেট্রিক পরীক্ষায়।
চিকিৎসকরা জানান, শারীরিক কোনো সমস্যা আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইবনে ওমর মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক জানান, সরকার নির্ধারিত ৮ হাজার টাকার বাইরে কোনো লেনদেন হচ্ছে না।
এদিকে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একজন কর্মী স্বাস্থ্য পরিক্ষার শেষে রিপোর্ট পেতে সময় লাগবে তিন দিন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা জানায়।
প্রাসঙ্গিক: