ইবিতে পরীক্ষায় অসদুপায়ের দায়ে ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় কারও এক বর্ষ বা সেমিস্টার, আবার কারও একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৬:১১