কফিনবন্দি ৭ প্রবাসী: স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে ফিরলেন স্বজনের কাছে
নিহতদের একজন নওগাঁর আত্রাই উপজেলার হাসিবুল হাসান শুভ। পরিবারের ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে কাজ না পেয়ে ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আরও পাঁচ লাখ টাকা ঋণ করে তার পরিবার। কিন্তু জীবনের সেই সব স্বপ্ন ও হিসাব-নিকাশ শেষ হয়ে গেল কফিনবন্দি শুভর শেষযাত্রায়।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৭:৪৭