জামালপুরে যুবকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পিবিআই
জামালপুরে প্রায় ১৬ মাস আগে পুকুরের পানিতে পাওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে জানা গেছে, ওই যুবক আত্মহত্যা করেছিলেন। তবে ঘটনাটি গোপন করতে মরদেহটি বাড়ির উঠান থেকে সরিয়ে নির্জন স্থানে ফেলে দেন বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪)।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৭:৫৩