৩৫ বছরেও সেন্টমার্টিনে চালু হয়নি সরকারি বিদ্যুৎকেন্দ্র
পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৩৫ বছরেও সচল হয়নি দ্বীপের সরকারি বিদ্যুৎকেন্দ্র। ফলে প্রায় ১১ হাজার মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে নির্ভর করতে হচ্ছে একটি বেসরকারি সৌরবিদ্যুৎ প্রকল্পের ওপর। কিন্তু সেই প্রকল্প থেকেও দিনে-রাতে বিদ্যুৎ মিলছে মাত্র দুই থেকে তিন ঘণ্টা।
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৩৪