সৌদি ক্লাবের ৩৪৮ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন সালাহ, তুরস্কেই থাকবেন
বিশ্ব ফুটবলের বড় তারকাদের দলে ভেড়াতে মরিয়া সৌদি ক্লাবগুলো। বিশাল অঙ্কের পারিশ্রমিকের লোভে অনেক তারকাই পাড়ি জমাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। তবে অর্থকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না মিশরের তারকা মোহাম্মদ সালাহ। সৌদি আরবের ক্লাব আল-শাবাবের বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড।
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮