চোটে ছিটকে গেলেন মুমিনুল, সিলেট টেস্টে দলে ফিরলেন অমিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মাথায় চোট পেয়েছিলেন মুমিনুল হক। এই চোটের কারণে শেষ পর্যন্ত দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। তার জায়গায় কনকাশন সাব হিসেবে ম্যাচের বাকি অংশে খেলেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। ম্যাচের পর বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। চোটের কারণে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না মুমিনুলের।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২০:৭