এনবিআর দুই ভাগ হলে রাজস্ব আদায়ের দক্ষতা কি বাড়বে?
আগামী সংসদ অধিবেশনেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার বিল তোলা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও পর্যালোচনা শেষে এ সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি এরইমধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বিলটি পাস হলে শুরু হবে সংস্কার বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া। অর্থনীতিবিদরা বলছেন, এ সংস্কার কার্যকর করা গেলে দীর্ঘমেয়াদে কর প্রশাসনে গতিশীলতা ফিরবে এবং সুশাসন নিশ্চিত হবে। তবে একই সঙ্গে এনবিআরের দক্ষতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১:৩১