চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রধান আসামি আরিফসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার করা হয়েছে। মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৯:৫৪