ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হচ্ছেন ক্যারিক, উত্তরসূরি হিসেবে আলোচনায় আর্জেন্টাইন!
প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে প্রধান কোচের পদ থেকে মাইকেল ক্যারিককে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এমনকি, এই ৪৫ বছর বয়সী কোচের উত্তরসূরিও প্রায় খুঁজে পেয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ। ক্যারিকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনো। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে ইএসপিএন।
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৫:৫৯