ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। এছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৩:৩৪