রাইজিং স্টার্সে সাব্বিরসহ বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। এছাড়া আছেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানসহ জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০:৩৩