স্বামীর পা ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি, তবু বিচ্ছেদ!
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এক স্বামী। সংসার টিকিয়ে রাখতে সালিশ বৈঠকে সবার সামনে স্বামীর পা ধরে কান্নাকাটি করেও মন গলাতে পারেননি স্ত্রী ইতি আক্তার (২৫)। স্বামী রণি খান (৩০) তালাকের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বিচ্ছেদ মেনে নিতে হয়েছে তাকে।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১২:৩১