জাপানের ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ স্কুলে ‘ক্লিন স্কুল টিম’
জাপানের ‘ও-সোজি’ দর্শনের আলোকে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে উদ্যােগ নিয়েছে ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম৷ ডেঙ্গু প্রতিরোধে স্কুলে স্কুলে গঠন করা ‘ক্লিন স্কুল টিম’ এর সদস্যদের নিয়েই এই মডেলে স্কুল পরিছন্নতার উদ্যােগ নিচ্ছেন এই জেলা প্রশাসক৷ প্রাথমিকভাবে ঢাকার একুশটি স্কুলকে নির্বাচন করা হচ্ছে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৫:১১