শৈশবের বন্ধু ওয়ার্নারকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই ‘সত্য’ ফাঁস করেছেন খাজা
২০১৮ সালে অস্ট্রেলিয়া দলের দক্ষিণ আফ্রিকা সফরে ঘটানো ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নিয়ে বোমা ফাটিয়েছেন উসমান খাজা। যা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন তুমুল বিতর্ক চলছে। এরই মধ্যে খাজার নতুন দাবি, বল টেম্পারিং কেলেঙ্কারি সম্পর্কে তিনি যা প্রকাশ করেছেন, তার পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে শৈশবের বন্ধু ও দীর্ঘদিনের ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নারকে দেওয়া একটি প্রতিশ্রুতি। তিনি আরও জানান, এর আগে দুবার তিনি প্রকাশ্যে মুখ খুলতে চেয়েছিলেন। কিন্তু প্রথমবার স্টিভ স্মিথ তাকে নিরস্ত করেন। পরে ২০২১ সালে বোলারদের দেওয়া যৌথ বিবৃতির পর তিনি আর কিছু বলার সুযোগ পাননি বলে মনে করেন।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৩:৪৯