ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটার উপস্থিতি চোখে পড়ার মতো, আধা ঘণ্টা আগেই লাইনে দাঁড়ান সনাতনী নারীরা
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এদিন শুরুর আগে থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বী নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পছন্দের প্রার্থীকে ভোট দিতে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান তারা।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২:৪৭