ক্রিকইনফোর খবরআইপিএল না খেলার সিদ্ধান্ত হেডের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে হয়ত সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না ‘ট্রাভিষেক’ জুটি। অভিষেক শর্মা থাকলেও উদ্বোধনী জুটিতে সঙ্গী হারাচ্ছেন তিনি। ক্রিকইনফো জানিয়েছে, ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে নিজের ওয়ার্কলোড কমাতে আগামী মৌসুমে আইপিএলে না খেলার সিদ্ধান্ত হায়দরাবাদকে জানিয়েছেন ট্রাভিস হেড। ফলে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৫:২১