জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রফতানি বেড়েছে
প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রফতানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রফতানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার। বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বাজারে রফতানি প্রবৃদ্ধি পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মধ্যে তুরস্কে রফতানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১:৪০