গরুর নামে ঘোড়ার মাংস সরবরাহ করা হতো ঢাকা-খুলনায়, ব্যবসায়ীর কারাদণ্ড
খুলনার ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে আনিচুর রহমান পলাশ (৪৫) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার খামার থেকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। পরে এসব মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮:২৪