মেসির উপহার পেয়ে আবেগাপ্লুত মেক্সিকোর বিস্ময়বালক
মেক্সিকোর তরুণ ফুটবলার গিলবার্তো মোরা পেলেন স্বপ্নের মতো এক উপহার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে বিশেষ এক জোড়া ফুটবল বুট পেয়েছেন তিনি। অ্যাডিডাসের ‘মেসি+১০’ প্রচারণায় বিশ্বের সেরা ১০ উদীয়মান ফুটবল প্রতিভার একজন হিসেবে নির্বাচিত হয়েছেন মেক্সিকোর এই মিডফিল্ডার।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৭:১০