অটোরিকশার দৌরাত্ম্য ঠেকাতে কম সিসির গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি
সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য কমাতে ৬৬০ সিসির গাড়ি আমদানির সুযোগ সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির দাবি, সরকার শুল্ক কমালে ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যে এসব গাড়ি কিনতে পারবেন ব্যবহারকারীরা। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ীদের প্রস্তাব বিবেচনায় নিয়ে করকাঠামো সাজানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরাও।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২১:২১