কক্সবাজার সমুদ্রসৈকতে উৎসবের আমেজ, চাঙা ব্যবসা
শারদীয় দুর্গাপূজা ঘিরে টানা ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে উৎসবের আমেজ। একদিকে ঝলমলে রোদ, অন্যদিকে নীল জলরাশির হাতছানি। তীব্র গরম উপেক্ষা করেই সমুদ্রের টানে সৈকতে ছুটে আসছেন পর্যটকরা। কেউ নামছেন নোনাজলে, কেউ ঢেউয়ের সঙ্গে মেতে উঠছেন জলকেলিতে। আবার কেউ পরিবার-পরিজন নিয়ে বালুচরে কাটাচ্ছেন আনন্দঘন সময়। ঢেউয়ের গর্জন, মানুষের হাসি আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে এই পর্যটনকেন্দ্র।
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:৪৭