
নবীনগরে বালুখেকোদের তাণ্ডবে বিলীন কৃষিজমি, স্থানীয়দের প্রতিবাদ
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২০:৫৫

টুপটুপ রিসোর্টে আগুনের জের কাটতে না কাটতেই এবার কক্সবাজারের সৈকতপাড়ের হোটেল সি প্রিন্সেসে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হোটেলের বেজমেন্টে জেনারেটর রুমে আগুন লাগে।
এ সময় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হোটেল কর্তৃপক্ষের দাবি, নিজস্ব অগ্নিনির্বাপণ দলের দ্রুত তৎপরতায় ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আতঙ্কে অনেক পর্যটক লাগেজ নিয়ে হোটেল ছেড়ে চলে যান।
হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় সেখানে ৪৫০ জন অতিথি ছিলেন।
বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্নের পর জেনারেটর চালু করা হলে এর ফিল্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জেনারেটর অতিরিক্ত গরম হয়ে যাওয়াকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।
হোটেল সি প্রিন্সেসের সিকিউরিটি ইনচার্জ মো. মিজান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক লাইনে অতিরিক্ত তাপ সৃষ্টির কারণে আগুন লাগতে পারে।
আগুনের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে হোটেলের নিজস্ব নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ দলের সদস্যরা কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে দেখা যায় হোটেল কর্তৃপক্ষ নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।