ন্যাটোর ভেতরে এরদোয়ানের নতুন খেলা, তুরস্ক পূর্বের নাকি পশ্চিমের?
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক। কিন্তু একই সময়ে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও কূটনৈতিক সম্পর্ক, চীনের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা, আর সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে নতুন সামরিক জোট— সবকিছুই করছে আঙ্কারা। তাহলে তুরস্ক কি ধীরে ধীরে পশ্চিম থেকে দূরে সরে যাচ্ছে? নাকি ন্যাটোতে থেকেই পূর্ব ও পশ্চিম—দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রেখে নিজের প্রভাব বাড়াচ্ছে? সম্প্রতি এরদোয়ানই বলেছেন, তুরস্ককে পূর্ব অথবা পশ্চিম—কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা উচিত নয়। তাহলে ঠিক কোন কৌশলে এগোচ্ছেন তিনি? কেন রাশিয়া-চীন-সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে তুরস্ক? আর এই নীতিতে লাভটাই বা কোথায়?
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১৯:৭